ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ইয়াবা, মাদক বিক্রির টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মোছা. নারগিছ খাতুন (৫০) ও তাঁর স্বামী মান্টু মিয়া (৫৫)। তাঁরা উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। আটক নারগিছ খাতুনের বিরুদ্ধে আগের দুটি এবং তাঁর স্বামী মান্টু মিয়ার বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় নারগিছ খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, নগদ ১৮ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

থানার রেকর্ড অনুযায়ী, নারগিছ খাতুনের বিরুদ্ধে ২০২৪ সালের ২ ডিসেম্বর ও ২০২১ সালের ৫ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের মামলাটিতে ২০২৫ সালের ১০ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়েছিল। অন্যদিকে, মান্টু মিয়ার বিরুদ্ধে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর লালপুর থানায় একই আইনে একটি মামলা হয়। ওই মামলায় ২০২৪ সালের ২৪ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) ও ৪১ ধারায় লালপুর থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

শাবানা কেন অভিনয় ছেড়েছিলেন

error: Content is protected !!

লালপুরে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :