জয়পুরহাট জেলা প্রতিনিধিজয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসন ও কালাই পৌরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কালাই ফায়ার সার্ভিস অফিসের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অভিযানের শুভ উদ্বোধন করা হয়।কালাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম বারী, জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া এবং কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব।এছাড়াও উপস্থিত ছিলেন কালাই থানা বিএনপি ও জামায়াতের রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিডি ক্লিন-এর সভাপতি ও সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক দল সহ সাধারণ মানুষ অংশ নেন।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, "দিনব্যাপী এ কর্মসূচির আওতায় পৌর এলাকা এবং বিভিন্ন ইউনিয়নের স্কুল-কলেজ, মাদ্রাসা, হাট-বাজার, রাস্তার পাশ এবং পুকুর ও খালের কচুরিপানা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। একটি সুস্থ ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসন ও কালাই পৌরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কালাই ফায়ার সার্ভিস অফিসের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অভিযানের শুভ উদ্বোধন করা হয়।
কালাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম বারী, জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া এবং কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব।
এছাড়াও উপস্থিত ছিলেন কালাই থানা বিএনপি ও জামায়াতের রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিডি ক্লিন-এর সভাপতি ও সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক দল সহ সাধারণ মানুষ অংশ নেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, “দিনব্যাপী এ কর্মসূচির আওতায় পৌর এলাকা এবং বিভিন্ন ইউনিয়নের স্কুল-কলেজ, মাদ্রাসা, হাট-বাজার, রাস্তার পাশ এবং পুকুর ও খালের কচুরিপানা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। একটি সুস্থ ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।