ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে মা-বাবাকে মারপিটের ঘটনায় ছেলেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর গ্রামে মা-বাবাকে মারপিটের ঘটনায় ছেলেদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মা-বাবা।

মা-বাবার লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে , উপজেলার মল্লিকপুর ইউপির দোয়া মল্লিকপুর গ্রামের আঃ কুদ্দুস শেখ ও স্ত্রী নাহার বেগমকে তাদের ছেলে বিল্লাল শেখ ও নুরনবী শেখ প্রায়ই মারপিট করে আসছিল ।

মঙ্গলবার(৩১ মে) সকাল ১০ টার দিকে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুদ্দুস শেখের ছেলে বিল্লাল শেখ ও নুরনবী শেখ মা নাহার বেগম(৪৫)-বাবা কুদ্দুস শেখ(৫০)কে মারপিট করতে থাকে।এসময়ে মা-বাবার মারপিট ঠেকাতে এগিয়ে আসে মেয়ে নিপা ও সোনালী খানম তাদেরও ওই লম্পট ছেলেরা মারপিট করে।

আরও পড়ুনঃ কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের হাতের কবজি কেটে দিলো দূর্বৃত্তরা

আহত পিতা কুদ্দুস শেখ কান্না বিজড়িত কন্ঠে বলেন,ছেলেরা তাদের বৌদের কুপরামর্শে ও প্রতিবেশী মাহাবুর শেখের সহযোগীতায় আমার ছেলেরা আমাকে জমি লিখে দিতে বলে। আমি জমি লিখে না দিলে মঙ্গলবার সকালে ছেলেরা আমাকে গলা চিপে ধরে মারপিট করে ও আমার স্ত্রী নাহার বেগমকে চুলের মুঠি ধরে বেধড়ক মারপিট করে।এমনকি আমার মেয়েরা ঠেকাতে গেলে তাদেরকে ও মারপিট করে।

এ মারপিটের সুষ্ঠ বিচার চেয়ে মঙ্গলবার(৩১ মে)বিকালে লোহাগড়া থানায় প্রতিবেশী মাহাবুর ও ছেলেদের আসামী করে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।অভিযুক্ত প্রতিবেশী মাহাবুর শেখের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমি বাবা -ছেলেদের ঝামেলা ঠেকাতে যেয়ে বাবা কুদ্দুসকে একটা চড় দিয়েছি মাত্র। অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে লোহাগড়া থানার এএসআই রুহল আমিন বলেন,তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করব।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লালপুরে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে দুইজনের মৃত্যু

error: Content is protected !!

নড়াইলে মা-বাবাকে মারপিটের ঘটনায় ছেলেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

আপডেট টাইম : ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :