ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় মাটির নিচ থেকে পরিত্যক্ত বোমা উদ্ধার

ফরিদপুরের সালথায় পরিত্যক্ত রকেট ল্যানচার (বোমা) উদ্ধার করা হয়েছে৷ শুক্রবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রাম থেকে এটি উদ্ধার করে সালথা থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে আগুলদিয়া গ্রামের সিরাজ মাতুব্বরের ছেলে ছাত্তার মাতুব্বর (২১) বাড়ির উঠানে মাটি কাটার সময় কোদালে লোহাজাতীয় কিছুর সাথে আঘাত লাগে। এসময় চারপাশ থেকে ভালো করে মাটি সরিয়ে দেখে একটি পুরানো রকেট ল্যানচার (বোমা)। পরে মাটিকাটা শেষে গুপ্তধন মনে করে বাড়িতে রেখে দেয় ছাত্তার।

ছাত্তার মাতব্বর বলেন, আমি রান্না ঘরের জন্য মাটি কাটার সময় ওই জিনিস পাই। পরে আমি নিজের কাছে রেখে দিই। বিষয় টি কয়েকজনকে বলার পরে তারা জিনিস টি কে দেখে বলে এটা বোমা। তারপর তারা সাংবাদিক ও পুলিশকে জানাই।

স্থানীয় বাসিন্দা ফারুক মাতুব্বর বলেন, যে স্থান থেকে ওই জিনিস উদ্ধার করা হয়েছে সেখানে পাকিস্তান আমলের আগে থেকেই গহীন জঙ্গল ছিল। গত ৪০ বছর আগে ঐখানকার জঙ্গল কেটে ফেলা হয় এবং পরবর্তীতে মাটি দিয়ে ভরাট করা হয়। তোলা হয় বসতবাড়ি কয়েকদিন আগে সিরাজের ছেলে সত্তার গরুর ঘরের জন্য মাটি কাটার সময় এটি উঠে আসে। পরে ওই জিনিস ও নিজের কাছে রেখে দেয়।

আজ শুক্রবার (২১ এপ্রিল) সকালে সাত্তার স্থানীয় লোকজনদের বলার পরে তাদের সন্দেহ হলে স্থানীয় বাসিন্দা পারভেজ মোল্লা (৩৪) নামে এক ব্যক্তি ৯৯৯ কল দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এটি রকেট ল্যানচার (বোমা) নিশ্চিত করেন। পরে বোমাটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন ৯৯৯ ফোন পেয়ে ঘটনা স্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে মরিচা ধরা লোহার একটি বোমা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি মর্টারসেল বোমা। এটা কি বোমা তা বিশেষজ্ঞরা বলতে পারবেন। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

error: Content is protected !!

সালথায় মাটির নিচ থেকে পরিত্যক্ত বোমা উদ্ধার

আপডেট টাইম : ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :