ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় পাট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

“পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” বাস্তবায়নে ফরিদপুরের সালথায় চালকল, চাল ব্যবসায়ী, মিল মালিক ও পাট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ফরিদপুর এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারীর সঞ্চালনায়
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তুরাজ আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু।

সভায় বক্তারা বলেন, পাট জাত দ্রব্য উৎপাদন ও ব্যবহার করে পরিবেশ রক্ষা করতে হবে। প্লাস্টিক ও পলিথিন পণ্যের ব্যবহারে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। টেকসই উন্নয়নে পাট জাত দ্রব্য ব্যবহার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

error: Content is protected !!

সালথায় পাট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

আপডেট টাইম : ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :