ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় ঘাস মারা ঔষধ খেয়ে যুবকের আত্মহত্যার চেষ্টাঃ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ফরিদপুরের সালথায় ঘাস মারা ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা,চিকিৎসাধীন অবস্থায় মানসিক ভারসাম্যহীন মোঃ নাহিদ বিশ্বাস (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। এর আগে নাহিদ মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে ঘাস মারা ওষধ পান করে। সে উপজেলার রামকান্তপুরের ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মাজদার বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারের আমজাদ এর ঘরের সামনে মোঃ নাহিদ বিশ্বাস মানসিক ভারসাম্যহীনতার কারণে ঘাস মারা ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে বিকাল ৪টার সময় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ফরিদপুর শেখ মুজিব বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে আজ রাত ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পদ্মা সেতু পার হওয়ার পরে সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন। তিনি বলেন আমি জানতে পেরেছি তিনদিন আগে ওই যুবক ঘাস মারা ঔষধ পান করেছিলো। আজ ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, সংবাদ পেয়ে সালথা থানার পুলিশ সকাল ১০টার দিকে তার নিজ বাড়িতে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম

error: Content is protected !!

সালথায় ঘাস মারা ঔষধ খেয়ে যুবকের আত্মহত্যার চেষ্টাঃ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আপডেট টাইম : ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :