ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় ইউপি সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের সালথায় আখি আক্তার (২০) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের কানইর গ্রামে নিজ ঘরের আড়ার সাথে থাকা সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত আখি আক্তার গট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. পারভেস মোল্যার দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার জানান, ইউপি সদস্য পারভেস মোল্যার প্রথম স্ত্রী ছিল। তার একটি ছেলে সন্তানও রয়েছে। পারিবারিক কলহের জেরে কয়েক বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর গত বছর পাশের সোনাপুর ইউনিয়নের বড় বাঙরাইল গ্রামে সাহিদ মোল্যার মেয়ে আখি আক্তার বিয়ে করেন পারভেস।

কিন্তু বিয়ের পর থেকে মাঝে মাঝেই প্রথম স্ত্রী নিয়ে আখির সঙ্গে পারভেসের রাগারাগি হতো। ধারনা করা হচ্ছে, প্রথম স্ত্রীর কথা ভেবে মানসিক চাপ থেকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে আখি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে ওই যুবতীর লাশ উদ্ধার করে আনা হয়েছে। ধারনা করা হচ্ছে, মনের ক্ষোভ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

error: Content is protected !!

সালথায় ইউপি সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :