ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় অগ্নিকান্ডে ৮ টি ঘর পুড়ে ছাই

ফরিদপুরের সালথায় রাতে অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক আটটার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রাতে মাঝারদিয়ার গ্রামে রান্নাঘর থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে হাবিবুর রহমান, জাফর, জিল্লু, খায়ের ও কৈতুরি বেগম এর থাকার ঘর পুড়ে যায়। সেই সাথে ৩টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোঃ দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। এই আগুনে ৫টি পরিবারের আনুমানিক ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সালথায় অগ্নিকান্ডে ৮ টি ঘর পুড়ে ছাই

আপডেট টাইম : ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :