আপডেট টাইম :
০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
২৮৩
বার পঠিত
ফরিদপুরের সদরপুরে মাদ্রাসা শিক্ষক কতৃক ছাত্র বলৎকারের ঘটনায় গ্রেফতারকৃত শিক্ষক আলী আকবর।
সদরপুরে মাদ্রাসা ছাত্র বলৎকারের শিকার, শিক্ষক গ্রেফতার
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক কতৃক ছাত্র বলৎকারের শিকার হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সদরপুর থানা পুলিশ গতকাল উক্ত শিক্ষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। জানা গেছে, উক্ত মাদ্রাসার ছাত্র ১০ বছরের শিশু মাদ্রাসার আবাসিক হলে প্রতিদিনের ন্যায় ঘুমালে, তাকে গত সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আলী আকবর (২৩) বলৎকার করে। শিশুটি ব্যাথায় কান্নাকাটি করলে খবর পেয়ে শিশুটি মা আসলে তার কাছে ঘটনাটি প্রকাশ করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা শিক্ষকে আটক করে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৯/১ ধারায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করে। মামলা নং- ১৬, তাং ২৬-১০-২০২১ইং। উক্ত মাদ্রাসার শিক্ষকের বাড়ি কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামের হোসেন ঢালীর ছেলে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, উক্ত মাদ্রাসায় বিগত দিনেও একাধিকবার বলৎকারের ঘটনা ঘটেছে।
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক কতৃক ছাত্র বলৎকারের শিকার হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সদরপুর থানা পুলিশ গতকাল উক্ত শিক্ষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা গেছে, উক্ত মাদ্রাসার ছাত্র ১০ বছরের শিশু মাদ্রাসার আবাসিক হলে প্রতিদিনের ন্যায় ঘুমালে, তাকে গত সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আলী আকবর (২৩) বলৎকার করে। শিশুটি ব্যাথায় কান্নাকাটি করলে খবর পেয়ে শিশুটি মা আসলে তার কাছে ঘটনাটি প্রকাশ করে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা শিক্ষকে আটক করে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৯/১ ধারায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করে। মামলা নং- ১৬, তাং ২৬-১০-২০২১ইং। উক্ত মাদ্রাসার শিক্ষকের বাড়ি কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামের হোসেন ঢালীর ছেলে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, উক্ত মাদ্রাসায় বিগত দিনেও একাধিকবার বলৎকারের ঘটনা ঘটেছে।