ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

-ফরিদপুরের সদরপুরে মহান স্বাধীনতা দিবস পালনের একাংশ।

ফরিদপুরের সদরপুরে মহান স্বাধীনতা দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। প্রভাতে সরকারিভাবে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি পালনের সূচনা হয়। সকালে উপজেলা সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানে ও বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে গমন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, সকাল ৯.০০ টায় সদরপুর স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস সদস্য ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ডিসপ্লে প্রদর্শনী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া, মন্দিরে প্রার্থনাসহ উপজেলার বিভিন্ন স্থানে দিবসটি পালিত হয়।
সদরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার।
পতাকা উত্তোলনের পর স্বাগত ভাষণে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবনের বাজি রেখে দেশ স্বাধীন করেছেন।
তিনি জাতির পিতা ও তার পরিবারের সদস্য, শহীদ মুক্তিযোদ্ধা ও ৩০ লক্ষ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করেন। তিনি আরও বলেন, দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু। তাঁর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছি। তাঁরই নেতৃত্বে আগামীতে স্বনির্ভর উন্নত বাংলাদেশ গড়ে তুলব ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

error: Content is protected !!

সদরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

আপডেট টাইম : ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :