ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে তিল চাষে ব্যাপক ফলন

চরবিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব আমিরাবাদ এলাকায় তিল ক্ষেত

উপজেলার বিভিন্ন এলাকায় অন্যান্য ফসলের পাশাপাশি তিলের আবাদ হয়েছে। কিছু কিছু তিল ক্ষেতজুড়ে নয়ন জুড়ানো ফুল এসেছে। আবার কিছু চাষি নামিতে তিল চাষ করেছেন সেখানে দু’তিন ইঞ্চি লম্বা তিলগাছ দৃশ্যমান হয়েছে। অল্প পরিশ্রমের ফসল তিল। অন্যান্য ফসলের মত তেমন কীটনাশক ও সার প্রয়োগ করতে হয় না। ফলন ভাল হওয়ায় বিঘা প্রতি আনুমানিক ৫ থেকে ৬ মন তিল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিভিন্ন এলাকার তিল চাষিরা।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এ বছর সদরপুর উপজেলায় ১২৬২ হেক্টর জমিতে তিল চাষ হয়েছে। উপজেলার সব এলাকাই তিল চাষের উপযোগী। তার মধ্যে চরবিষ্ণুপুর, আকটের চর, নারিকেল বাড়ীয়া, চর নাসিরপুর ও চর মানাইর ইউনিয়নের চরাঞ্চল তিল চাষের জন্য উপযোগী।

তিল চাষি আমিন সরদার জানান, এক একর জমিতে তিল আবাদ করেছি। বারি তিল ৩ ও বারি তিল ৪ বীজ বপন করেছিলাম। ভাল ফলন হয়েছে, ফুলও এসেছে। আশা করছি, বিঘা প্রতি ৫-৬ মণ করে তিল পাব। সরকারি সহযোগীতা পেলে তিলের আবাদ বাড়াব। একই রকম আশা করছেন ফরিদ মাদবর, বাশার মোল্লা, জয়নাল শেখ, গণি মিয়ার মত অন্যান্য তিল চাষি।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় জানিয়েছেন, এ বছর ১২৬২ হেক্টর জমিতে বারি তিল ৩ ও বারি তিল ৪ আবাদ করেছেন চাষিরা। ফলন ভাল হয়েছে। এ ফসল নিয়ে কৃষকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। আমরা তিল চাষিদের আগ্রহ বাড়াতে সরকারি সুযোগ সুবিধা অব্যাহত রাখব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

error: Content is protected !!

সদরপুরে তিল চাষে ব্যাপক ফলন

আপডেট টাইম : ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :