ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে কর্জে হাসানা প্রকল্পের সুদমুক্ত ঋণ বিতরণ

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুরে দরিদ্র ও অসহায়দের মাঝে সহায়তা হিসেবে সুদমুক্ত ঋণ বিতরণ করেছে কর্জে হাসানা প্রকল্প নামে একটি বেসরকারি সংস্থা। শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার সাতরশি গ্রামের তালুকদার বাড়ি জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সুদমুক্ত ঋণ প্রদান কর্মসূচী পালন করা হয়।

অনুষ্ঠানে ৫ জন দরিদ্র ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা এক বছরের জন্য কর্জে হাসানা দেয়া হয়। এতে কোন সুদ বা লাভ অথবা অতিরিক্ত অর্থ গ্রহণ করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
এ বিষয়ে সংস্থার সভাপতি মোঃ শাহ্ আলম বলেন, সমাজকে সুদমুক্ত রাখা আমাদের প্রত্যেকের ঈমানী দায়িত্ব।

অসহায় মানুষেরা আর্থিক প্রয়োজনের সময় সুদভিত্তিক এনজিও বা ব্যাংকের দ্বারস্থ হয়ে অর্থনৈতিক ও ঈমানের ক্ষতির সম্মুখীন হয়। এ থেকে উত্তোরণের জন্য কর্জে হাসানা প্রকল্প অসহায় মানুষের পাশে দাঁড়াবে।
সংস্থার সাধারণ সম্পাদক জানান, সামর্থ্যবান মানুষেরা কর্জে হাসানা প্রকল্পে দান করে, সেখান থেকে অসহায়দের সুদমুক্ত ঋণ দিয়ে সহায়তা করে। এ কাজে আমরা ব্যাপক সাড়া পেয়েছি।

সুদমুক্ত ঋণগ্রহণকারী দেলোয়ার হোসেন বলেন, আমি কর্জে হাসানা পেয়ে খুব খুশি, এতে আমাকে সুদ দিতে হবে না। যা নিয়েছি তাই ফেরত দেব। প্রত্যেকটি গ্রামে এ কার্যক্রম চললে দরিদ্র মানুষের অনেক উপকার হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নওশাদ, আবু সায়ীদ, মুফতি জাকির হুসাইন ফরিদি, সেলিম হোসেন, কবির হোসাইন, একে আজাদসহ আরও অনেকে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী

error: Content is protected !!

সদরপুরে কর্জে হাসানা প্রকল্পের সুদমুক্ত ঋণ বিতরণ

আপডেট টাইম : ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :