ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য:

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউয়ের আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৩:০০টায় ফেইথ ইন এ্যাকশনের মাধ্যমে ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রাথমিক দলের ৪২ জন নারী ও ১৮ জন পুরুষকে মোট ৬০টি বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ১০০০ লিটার পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং গাবুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মনজুর হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস ও কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ প্রমুখ।

উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, “গাবুরা ইউনিয়নে লবণাক্ততার জন্য সুপেয় পানির সংকট রয়েছে। এখানে নারীরা প্রয়োজনের তুলনায় কম পানি পান করে। এই পানি সংকট নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থারও এগিয়ে আসা প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন পানির ট্যাংক বিতরণের যে উদ্যোগ নিয়েছে, সেজন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।” তিনি গাবুরা ইউনিয়নের পানির ট্যাংক গ্রহণকারীদের ট্যাংক সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথি ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মনজুর হোসেন বলেন, “আমার গাবুরা ইউনিয়নে সুপেয় পানির সংকট প্রকট। সেখানে মানুষ বৃষ্টির পানি সংরক্ষণ করে ৩ থেকে ৪ মাস পানি সংকট নিরসনে ভূমিকা রাখে। কিন্তু পানি সংরক্ষণের জন্য পানির পাত্র প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন পানি সংরক্ষণে যে পানির ট্যাংক বিতরণ করছে, সেজন্য ফেইথ ইন এ্যাকশনকে ধন্যবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “স্বক্ষমতা থাকলে ফেইথ ইন এ্যাকশনের নিকট গাবুরা ইউনিয়নে আরও কিছু পানির ট্যাংক বিতরণ করার জন্য দাবি রাখছি।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব হওয়ায় গ্রাহকের ট্রাক আটকের অভিযোগ

error: Content is protected !!

শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

আপডেট টাইম : ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :