ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গরু চুরি:

শৈলকুপায় মহিলা ইউপি সদস্যের স্বামী ও জামাই আটক

গরু চুরির দায়ে আবু সাইদ ওরফে সাউদ ও তার জামাই রব্বি হোসেনকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহের শৈলকুপায় এক মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইউপি সদস্যের স্বামী আবু সাইদ ওরফে সাউদ ও তার জামাই রব্বি হোসেনকে আটক করে তারা।

ঘটনাটি শুক্রবার রাতে উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রামে। ইউপি সদস্য নার্গিস খাতুন ৯নং মনোহরপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য।

গরুর মালিক পাঠানপাড়া গ্রামের নিহাল মন্ডলের ছেলে নয়ন মন্ডল জানান, গত মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টার দিকে তার গোয়লঘর থেকে একটি গাভি তার বাচ্চা সহ উধাও হয়। খ্জোাখ্ুিজর একপর্যায়ে জানতে পারেন বিজুলিয়া গ্রামের মহিলা ইউপি সদস্য নার্গিস খাতুনের জামাই একই ইউনিয়নের হিতামপুর গ্রামের রবি শেখের ছেলে রাব্বি শেখ দুটি গরু মঙ্গলবার রাতে তার শশুর বাড়ি রেখে এসেছে।

এ ঘটনা পুলিশে জানালে শুক্রবার রাতে মহিলা ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল থেকে তার গাভি ও বাচ্চা উদ্ধার করেন তারা।

মহিলা ইউপি সদস্য নার্গিস খাতুন জানান, তার জামাই রাব্বি ইঞ্জিন চালিত করিমন চালক। মঙ্গলবার রাতে সে তার গোয়ালে দুটি গরু রেখে আসে। এরপর শুক্রবার রাতে পুলিশ তার গোয়াল থেকে গরু দুটি উদ্ধার করে নিয়ে যান এবং সেই সাথে তার স্বামী আবু সাইদ ও জামাই রাব্বিকে আটক করেন তারা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার রাতে ৯নং মনোহরপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে দুটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ সময় মহিলা ইউপি সদস্যের স্বামী ও তার জামাইকে আটক করে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

গরু চুরি:

শৈলকুপায় মহিলা ইউপি সদস্যের স্বামী ও জামাই আটক

আপডেট টাইম : ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :