ফরিদপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৪ রোগী
ফরিদপুর জেলা প্রতিনিধিফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৬ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২১৫ জন। ডেঙ্গুতে মারা গেছেন ৯ জন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর সদর জেনারেল হাসপাতালসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। জ্বর, শরীরব্যথা, রক্তে প্লাটিলেট কমে যাওয়া ও বিভিন্ন জটিল উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা।রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালগুলোতে শয্যা ব্যবস্থাপনা, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসক ও নার্সদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৬ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২১৫ জন। ডেঙ্গুতে মারা গেছেন ৯ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর সদর জেনারেল হাসপাতালসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। জ্বর, শরীরব্যথা, রক্তে প্লাটিলেট কমে যাওয়া ও বিভিন্ন জটিল উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা।
রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালগুলোতে শয্যা ব্যবস্থাপনা, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসক ও নার্সদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।