ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা ও স্বেচ্ছাসেবকদের মধ্যে গেঞ্জি বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও ইতালিপ্রবাসী মো. আল-আমিনের উদ্যোগে এবং অর্থায়নে এসব সহায়তা দেওয়া হয়।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের হাতে নগদ অর্থ সহায়তা এবং নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মধ্যে আল-আমিনের ছবি সংবলিত গেঞ্জি বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জ্যেষ্ঠ বিএনপি নেতা খোসবুর রহমান খোকনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম মাহমুদুল হাসান ইয়াদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

পরিদর্শনকালে নেতারা বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের হাতে শুভেচ্ছা গেঞ্জি তুলে দেওয়া হয়।

এ বিষয়ে ইতালিপ্রবাসী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আল-আমিন বলেন, “আলফাডাঙ্গা উপজেলার সব ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকুক—এটাই আমার প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা সবার জীবনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক। পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করতে আমার পক্ষ থেকে সামান্য সহযোগিতার উদ্যোগ নিয়েছি। আমি সব সময় আলফাডাঙ্গার মানুষের পাশে থাকতে চাই। মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমি চাই, আলফাডাঙ্গার মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করুক। একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াক। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা রাখি। মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেলে সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে তা পালনের চেষ্টা করব।”

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষ যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই আল-আমিনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা আরও বলেন, এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে আল-আমিন ভবিষ্যতেও মানুষের পাশে থাকবেন বলে তাঁরা আশাবাদী।

অন্যদিকে, পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারা এ সহায়তার জন্য মো. আল-আমিন এবং কর্মসূচিতে অংশ নেওয়া রাজনৈতিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, উৎসবের সময় এ ধরনের সহযোগিতা পূজামণ্ডপের আয়োজক ও স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করবে।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশার মধ্য দিয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও সহায়তা বিতরণ কার্যক্রম শেষ হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

error: Content is protected !!

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

আপডেট টাইম : ৪৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :