মোঃরনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি: মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ছয় লাখ টাকা, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, একটি ওয়্যারলেস (ওয়াকিটকি) সেট ও স্টিলের লকার উদ্ধার করা হয়েছে। এ সময় দুই জন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা পুলিশ সুপার।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত গভীর রাত ৪.৩০ ঘটিকায় মাগুরা সদর থানাধীন কুকনা এশিয়া মহিলা কলেজপাড়ায় এ অভিযান চালায়। বর্তমান সরকারের প্রণীত জুয়া প্রতিরোধ আইন-২০২৬ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৬ এর আলোকে জেলাজুড়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে এসআই মো. মেহেদী হাসান। অভিযানকালে ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের দীপ্ত কুমার বিশ্বাসের স্ত্রী সম্পা দাস (৩২) (কোলে তিন মাসের শিশুসহ) এবং তার মা পূর্ণিমা রানী বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তবে ডিবির উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত দীপ্ত কুমার বিশ্বাস (৩২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক আসামির ভাড়া বাসা তল্লাশি করে আসামিদের দেখানোমতে একটি স্টিলের লকার থেকে চার হাজার পিস ইয়াবা (২০টি পলি জিপারে রাখা) এবং মাদক বিক্রির নগদ ৬,০০,০০০ (ছয় লাখ) টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিস্তি রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১২৮৯৯৪), একটি নম্বরপ্লেটবিহীন অ্যাপাচি আৰটিআর ৩১০ মোটরসাইকেল এবং একটি ‘BAOFENG’ লেখা ওয়াকিটকি সেট জব্দ করা হয়।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা) বলেন, আসামিরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে গোপনে এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
তিনি আরও বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই সাড়াসাঁচি অভিযান অব্যাহত থাকবে। একই সাথে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 




















