আপডেট টাইম :
০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
২২৫
বার পঠিত
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর-বিএসএফ গুলিতে নিহত আব্দুল্লাহ (৪০) নামে এক যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জোহরপুর ট্যাক বিওপির সীমান্ত পিলার নম্বর ২৩/৭ এস এলাকায় ও ভারতের পিরোজপুর বিএসএফের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনির উজ জামানসহ বিজিবির কর্মকর্তা, শিবগঞ্জ থানা পুলিশ ও ভারতের বিএসএফের উর্দ্ধতন কর্মকর্তার উপস্থিতিতে উভয়ের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সন্ধ্যা ৬টার দিকে আব্দুল্লাহর স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আরও পড়ুনঃ বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি হামলার অভিযোগ উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা নিশিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সাথে বাংলাদেশী আরো কয়েকজন ব্যক্তি ছিল। তারা অক্ষত অবস্থায় পালিয়ে আসে ও আব্দুল্লাহ নিহতের বিষয়টি জানায় বলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম ঘটনাটি নিশ্চিত করেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর-বিএসএফ গুলিতে নিহত আব্দুল্লাহ (৪০) নামে এক যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জোহরপুর ট্যাক বিওপির সীমান্ত পিলার নম্বর ২৩/৭ এস এলাকায় ও ভারতের পিরোজপুর বিএসএফের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনির উজ জামানসহ বিজিবির কর্মকর্তা, শিবগঞ্জ থানা পুলিশ ও ভারতের বিএসএফের উর্দ্ধতন কর্মকর্তার উপস্থিতিতে উভয়ের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সন্ধ্যা ৬টার দিকে আব্দুল্লাহর স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা নিশিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সাথে বাংলাদেশী আরো কয়েকজন ব্যক্তি ছিল। তারা অক্ষত অবস্থায় পালিয়ে আসে ও আব্দুল্লাহ নিহতের বিষয়টি জানায় বলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম ঘটনাটি নিশ্চিত করেন।