ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবগঞ্জে ছিনতাই মামলায় বিদেশী চাকুসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শিবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় রাজন আলী (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশী চাকু ও একটি আইফোন উদ্ধার করা হয়

গ্রেপ্তার ব্যক্তি শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও শেখটোলা মহল্লার আবু সায়েদ মড়লের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম জানান, অসংখ্য ছিনতাইয়ের অভিযোগ রয়েছে রাজন আলীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতেও একটি ছিনতাইয়ের ঘটনায় পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুল ইসলাম আশিক বাদি হয়ে রাজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে রাজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশী চাকু ও একটি আইফোন। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও জানান, রাজনের নেতৃত্বে একটি ছিনতাই চক্র রয়েছে।

যারা মোবাইল, মোটরসাইকেল, নগদ টাকা ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। মামলায় আরও চারজনকে আসামি করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। শিবগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের সভাপতি আলীরাজ জানান, কোন ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না। ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, প্রায়ই রাজনের বিরুদ্ধে ছিনতাইসহ নানান অভিযোগ মৌখিকভাবে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় গ্রেপ্তার করা যায়নি। লিখিত অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ম্যাচের কভেন্ট্রি, ইংল্যান্ডের ব্রুক—আরও যাঁরা আছেন দুর্ভাগাদের তালিকায়

error: Content is protected !!

শিবগঞ্জে ছিনতাই মামলায় বিদেশী চাকুসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :