ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লন্ডনে শেখ হাসিনা-ঋষি সুনাক দ্বিপক্ষীয় বৈঠক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ মে) বিকেলে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে দ্বিপাক্ষিক এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঋষি সুনাকের এটিই প্রথম বৈঠক। এর আগে গত বছরের ২৫ অক্টোবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক।

বৈঠকের আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে ‘কমনওয়েলথ লিডার্স ইভেন্টে’ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কমনওয়েলথ প্রধান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

এছাড়া মার্লবোরো হাউসের বাগানে কমনওয়েলথ পরিবারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন শেখ হাসিনা। পরে একই স্থানে কমনওয়লথ চেয়ারম্যান ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা।

মূলত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তার সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৬ মে) ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা ও রানির রাজ্যভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার (৪ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে লন্ডন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে রাজা রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও লন্ডন সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি ও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে গত ২৫ এপ্রিল দ্বিপক্ষীয় সফরে টোকিও যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানে চারদিনের দ্বিপাক্ষিক সফর শেষে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গত ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যান প্রধানমন্ত্রী।

পরে ওয়াশিংটন সফর শেষে গত বৃহস্পতিবার রাতে লন্ডন পৌঁছান শেখ হাসিনা। পরপর তিন দেশ সফর শেষে আগামী মঙ্গলবার (৯ মে) সকালে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

লন্ডনে শেখ হাসিনা-ঋষি সুনাক দ্বিপক্ষীয় বৈঠক

আপডেট টাইম : ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :