ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লন্ডনে এবারে একুশের প্রভাতফেরি শনিবার ২২ ফেব্রুয়ারি

আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি

এ বছর প্রভাতফেরি ও শিশু-কিশোরদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে। এরপর নজরুল সেন্টারে দুপুর ১২ থেকে বিকেল পর্যন্ত শিশু-কিশোরদের অংশগ্রহণে এবং বিলেতের বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

গত ১৯ ফেব্রুয়ারি একুশের প্রভাতফেরি উদযাপন কমিটির উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কর্মসূচী ঘোষণা করা হয়। মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব শাহরিয়ার বিন আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিলেতের বেড়ে উঠা নব প্রজন্মসহ অপরাপর বহু ভাষাভাষী মানুষের মাঝে অমর একুশের গৌরবোজ্জ্বল সংগ্রাম গাঁথা ছড়িয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে ২০১৬ সালে থেকে একুশের প্রভাতফেরি আয়োজন করছে সংগঠনটি। বিগত ৯ বছরের ধারাবাহিকতায় এবারও উদযাপিত হবে প্রভাতফেরি। যেহেতু মধ্যরাতে দূর দূরান্ত থেকে অনেকেই আসতে পারেন না, বিশেষ করে শিশু-কিশোররা আসতে পারেনা আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাতের আয়োজনের পাশাপাশি সকালবেলা প্রভাতফেরি পালিত হয়ে আসছে। প্রচলিত রীতি অনুযায়ী একুশের দিন ভোরে প্রভাতফেরি হওয়ার কথা থাকলেও বিলেতের আবহাওয়া ও শিশু-কিশোরদের স্কুলের বিবেচনায় আমরা ২/৪ দিন পিছিয়ে প্রভাতফেরি করে থাকি। অর্থাৎ প্রতিবছর একুশে ফেব্রুয়ারির পরের শনি অথবা রোববার প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।

শহীদ দিবসে একুশের প্রভাতফেরি ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালির মাতৃভাষা রক্ষার আন্দোলন এবং ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা হবে নতুন প্রজন্ম এবং অন্যান্য ভাষাভাষি মানুষের কাছে। পরিবেশন করা হবে অমর একুশের গান এবং দেশাত্মবোধক গান।

তারা আহ্বান জানান, একুশের চেতনায় উজ্জীবিত বিলেতের সকল প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিকে শিশু-কিশোরদের সাথে নিয়ে শনিবার ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় প্রভাতফেরি এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক সমাবেশে যোগদান করার।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ও বক্তব্য রাখেন প্রভাতফেরী আয়োজন পরিষদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, এডভোকেট আবেদ আলী আবিদ, আনসার আহমেদ উল্লাহ, জামাল আহমেদ খান, আ ক ম চুন্নু, ফেরদৌসী রওশন লিপি, জুয়েল রাজ, ইফতেখারুল হক পপলু, সুশান্ত দাস প্রশান্ত, সাইফুল ইসলাম খান প্রমুখ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

লন্ডনে এবারে একুশের প্রভাতফেরি শনিবার ২২ ফেব্রুয়ারি

আপডেট টাইম : ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি :