দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: মোঃ জিয়াউর রহমানকুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৪ নভেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণসংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাই করে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রাখার কথা জানিয়েছে দুদক।দুদক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সোয়া ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ ও সংরক্ষণসংক্রান্ত নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়।দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, অভিযানে খাদ্যগুদামের বিভিন্ন কার্যক্রম তদন্ত করা হয়েছে। এ সময় বেশ কিছু নথিপত্রে অসংগতি পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত থাকবে।সম্প্রতি দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল বিতরণ ও সংরক্ষণে অনিয়ম এবং চাল চুরির অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে বিষয়টি এলে সোমবার এক আদেশে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।এ বিষয়ে কুষ্টিয়া জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান বলেন, সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সেলিম রেজাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: মোঃ জিয়াউর রহমান
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৪ নভেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণসংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাই করে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রাখার কথা জানিয়েছে দুদক।
দুদক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সোয়া ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ ও সংরক্ষণসংক্রান্ত নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, অভিযানে খাদ্যগুদামের বিভিন্ন কার্যক্রম তদন্ত করা হয়েছে। এ সময় বেশ কিছু নথিপত্রে অসংগতি পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত থাকবে।
সম্প্রতি দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল বিতরণ ও সংরক্ষণে অনিয়ম এবং চাল চুরির অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে বিষয়টি এলে সোমবার এক আদেশে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান বলেন, সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সেলিম রেজাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।