ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রোহিঙ্গা আসা ঠেকাতে বিজিবিকে চিঠি

ভবিষ্যতে বাংলাদেশে আর যাতে কোনো রোহিঙ্গা ঢুকতে না পারে, সে জন্য বিজিবিকে ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, মো. আব্দুল মজিদ খান, নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন) উপস্থিত ছিলেন।

বৈঠকে করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা কাটাতে ‘ইকোনমিক ডিপ্লোমেসিতে’ গৃহীত কার্যক্রম, বিভিন্ন দেশে প্রবাসীদের পাসপোর্ট প্রাপ্তিতে বিড়ম্বনা এবং তুরস্কে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের কর্মপরিকল্পনা নিয়ে  বিস্তারিত আলোচনা হয়।ভবিষ্যতে বাংলাদেশে যেন আর কোনো রোহিঙ্গা ঢুকতে না পারে, সেজন্য বিজিবিকে যথাযথ ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়ে সুপারিশ করা হয়।

ইতোপূর্বে কমিটি বৈঠকে বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের উপস্থাপিত কর্মপরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে তার প্রতিবেদন এবং অবাস্তবায়িত পরিকল্পনাগুলোর প্রতিবন্ধকতা সম্পর্কে কমিটিতে প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়। বিভিন্ন দেশে নিযুক্ত যেসব রাষ্ট্রদূতের কর্মপরিকল্পনা উপস্থাপিত হয়নি, সেগুলো দ্রুততম সময়ে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়।

যেসব দেশে বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালানো হচ্ছে, তা রোধ করতে সেখানকার বাংলাদেশ মিশনগুরো কী ধরনের ভূমিকা পালন করছে তা কমিটিকে জানাতে বৈঠকে সুপারিশ করা হয়।

এছাড়া যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়ের সুপারিশ করা হয়।

বৈঠকে তুরস্কের নবনিযুক্ত রাষ্ট্রদূতের উপস্থাপিত কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের সুপারিশ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্মৃতিশক্তি বাড়ানোর উপায়: বিশেষজ্ঞের দেওয়া ১০টি সহজ পরামর্শ

error: Content is protected !!

রোহিঙ্গা আসা ঠেকাতে বিজিবিকে চিঠি

আপডেট টাইম : ০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :