ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের রামপালে ‘নিরাপদ অনলাইন, সুরক্ষিত শৈশব’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ মাসুদুর রহমান (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসিরুদ্দিন হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোহানুর রহমান।

সেমিনারে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ মাসুদুর রহমান (পিপিএম) তার দীর্ঘ উপস্থাপনায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার অপরাধ, অনলাইন জুয়া, মোবাইল ফোন ও ডিজিটাল গেম আসক্তি, মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের কুফল, মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন।

এ ছাড়া মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং আদর্শ সমাজ গঠনে তরুণ প্রজন্মের দায়িত্ব ও কর্তব্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ছয় সপ্তাহের মধ্যে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে

error: Content is protected !!

রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ৪২ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :