ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলাকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। মঙ্গলবার (৩ নভেম্বর) পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় নেছারাবাদ (স্বরূপকাঠী) ও কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ। সভায় মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা এবং প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা। সভায় নেছারাবাদ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিকেলে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। সভা দুটি সঞ্চালনা করেন ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’এর আহ্বায়ক, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী।

সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজের জন্য একটি ভয়াবহ সমস্যা। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এ জন্য ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ এবং স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা এবং মাদকবিরোধী কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য দেন সংগঠনটির জেলা প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, নেছারাবাদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল হাসান, স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

পাংশায় খ্যাতিমান সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মদিন পালিত

error: Content is protected !!

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা

আপডেট টাইম : ৩৮ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :