মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর পাংশায় খ্যাতিমান সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাব দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে।
জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭টায় পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী গ্রামে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর সমাধিস্থলে পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া সকাল ১১টায় পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অন স্পট কুইজ, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সভাপতি মো. রিফাতুল হক। এয়াকুব আলী চৌধুরীর জীবন ও সাহিত্যকর্মের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন পাংশা সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শরিফুল ইসলাম।
আলোচনা করেন পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু এবং পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত সরদার।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. খোন্দকার মুহাম্মদ মাহবুবুর রহমান। উপস্থাপনা করেন এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাব।
অন স্পট কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ইমতিয়াজ বারী রাজ, ২য় স্থান অধিকার করে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ৯ম শ্রেণির ছাত্র অভিজিৎ মোদী ও ৩য় স্থান অধিকার করে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার অনু।
আগের দিন সোমবার পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় হলরুমে “এয়াকুব আলী চৌধুরীর জীবন ও সাহিত্য” বিষয়ে রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এশা তাসনিম, ২য় স্থান অধিকার করে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী জুবায়দাহ আরা হিমা ও ৩য় স্থান অধিকার করে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী মোছা. তৌশি।
অনুষ্ঠানে এয়াকুব আলী চৌধুরীর জীবন ও সাহিত্যকর্মের ওপর মূল প্রবন্ধ পাঠ করার জন্য অধ্যাপক মো. শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট এবং কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রাইজমানি, পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সদস্যবৃন্দ, লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাহিত্য অনুরাগকে উৎসাহিত করতে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 





















