ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির বালু উত্তোলনের অভিযোগ

আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া ডোলভরা ফসলি জমির মাঠে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে ব্যাপক আকারে পাশের তিন ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভুক্তভোগী পার্শ্ববর্তী জমির মালিকরা অসহায় হয়ে প্রশাসনের আইনগত ব্যবস্থা গ্রহণের দিকে তাকিয়ে রয়েছে।

২ নভেম্বর বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের ডোলভরা ফসলি মাঠে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন করছে সানাল নামের এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত ক্ষমতা ও এলাকাকেন্দ্রিক মাটিখেকো সিন্ডিকেটের প্রধান সানাল পুরো বর্ষা মৌসুমজুড়ে এলাকার বিভিন্ন মানুষের কাছে ওই একই স্থান থেকে এই বালু বিক্রি করে আসছে।

স্থানীয় পার্শ্ববর্তী জমির মালিক ও সাধারণ কিছু লোকজন জানান, সানাল খারাপ প্রকৃতির লোক এবং এলাকার কিশোর গ্যাং সৃষ্টি করে চলাফেরা করার কারণে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না।

ভুক্তভোগীরা জানান, আমাদের যে জমিতে তিন মৌসুমে তিনটি সোনার ফসল ফলে, সেই জমি কেটে মাটি ও বালু উত্তোলনের ফলে আমাদের পাশের জমিতে ভাঙন ধরেছে। এমনকি এখন পেঁয়াজের দানা রোপণ করার সময় অথচ সানাল সারা মাঠ পানি ও কাদা দিয়ে জমি নষ্ট করে দিচ্ছে। আমাদের পেঁয়াজ দানা রোপণে বিলম্বিত হচ্ছে। তারা জানান, আমরা এর প্রতিকার চাই প্রশাসনের কাছে।

এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকরা জানতে চাইলে সানাল নামের ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে বলেন, ছবি টবি তুইলা ভিডিও কইরা নিয়ে যান যা করার করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনারা ওই জায়গার বিস্তারিত তথ্য দেন। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, বিপুল মজুতের আশা

error: Content is protected !!

সালথায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির বালু উত্তোলনের অভিযোগ

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :