ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৩

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং এক নারীসহ তিন জন আহত হয়েছেন। সোমবার উপজেলার ভাঙ্গা প্রেসক্লাব সংলগ্ন সড়ক এবং এক্সপ্রেসওয়ের প্রবেশমুখে এই দুর্ঘটনা দুটি ঘটে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে ভাঙ্গা প্রেসক্লাবের সামনে। রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ‘হানিফ পরিবহন’-এর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তুলি নামের এক নারীকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় ওই নারী সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে অপর দুর্ঘটনাটি ঘটে ভাঙ্গা পৌরসভা সংলগ্ন এক্সপ্রেসওয়ের শুরুর অংশে। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা বাকি দুজন আরোহী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় চারজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপর দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত একজন ভাঙ্গা উপজেলার পৌর এলাকার হাজরাহাটি গ্রামের দুলালের পুত্র এজাজুল (২০) এবং অপরজন নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াখুলী গ্রামের শাহাদাত সরকারের পুত্র স্বাধীন (২০)।

আহতদের মধ্যে ভাঙ্গা পৌর এলাকার নওপাড়া গ্রামের হারুণ শেখের কন্যা তুলি আক্তার, ভারইডাঙ্গা গ্রামের শওকতের পুত্র রাজন (২১) এবং নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াখুলী গ্রামের রহমান মাতুব্বরের পুত্র নাসিম (২০)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটিকে আটকে অভিযান চালানো হচ্ছে। এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

এইচএসসিতে এমন ভয়াবহ ফল বিপর্যয় কেন অশনিসংকেত

error: Content is protected !!

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৩

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :