ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাস্তায় ঘুরে ঘুরে নিম্ন আয়ের লোকেদের ইফতার সামগ্রী দিচ্ছেন সুমন রাফি

ফরিদপুরের বোয়ালমারীতে পবিত্র রমজান মাস উপলক্ষে রাস্তায় ঘুরে ঘুরে ইফতার সামগ্রী দিচ্ছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত সুমন রাফি। নিম্ন আয়ের লোকেদের মাঝে প্রতিদিন তিনি এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।

জানা যায়, প্রথম রোজা থেকে এ পর্যন্ত সুমন রাফি পাঁচ শতাধিক নিম্ন আয়ের ভ্যানওয়ালা, দিনমজুর, শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। প্রতিদিন উপজেলার ভিন্ন ভিন্ন স্থানে দাঁড়িয়ে তিনি নিজ হাতে এসব ইফতারের প্যাকেট নিম্ন আয়ের লোকেদের হাতে তুলে দেন।

মঙ্গলবার (২৭ মার্চ) বোয়ালমারী পৌরসভার রেলস্টেশনের মোড়ে ইফতারের কিছু সময় আগে তাকে এসব ইফতারের প্যাকেট বিতরণ করতে দেখা যায়। তার এক হাতে ধরে রাখা বড় প্লাস্টিকের ব্যাগ, যাতে অর্ধশতাধিক ইফতারের প্যাকেট। এসময় রাস্তা দিয়ে যাওয়া নিম্ন আয়ের লোকেদের দাঁড় করিয়ে তিনি ইফতারের প্যাকেট ধরিয়ে দিচ্ছেন। মঙ্গলবার ৬৫ জন লোকের মধ্যে ইফতাররের প্যাকেট বিতরণ করা হবে বলে তিনি জানান।

জানতে চাইলে সুমন রাফি বলেন, শেষ রমজান পর্যন্ত চলবে এই কার্যক্রম। বোয়ালমারীর বিভিন্ন রাস্তার মোড়ে দাঁড়িয়ে কোন দিন খিচুড়ি, কোনদিন বিরানি কোন দিন চপ, ছোলা, পিঁয়াজু ও ফলমূল দেই। আমার লক্ষ্য সাধারণ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যম কর্মী লিটু সিকদার বলেন, সুমন রাফির এ ধরনের কাজ খুবই প্রশংসনীয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

error: Content is protected !!

রাস্তায় ঘুরে ঘুরে নিম্ন আয়ের লোকেদের ইফতার সামগ্রী দিচ্ছেন সুমন রাফি

আপডেট টাইম : ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি :