ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজা চার্লস-রানি ক্যামিলাকে শেখ হাসিনার অভিনন্দন

-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার ঐতিহাসিক রাজ্যাভিষেক উপলক্ষ্যে বাংলাদেশের সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৬ মে) লন্ডনের ওয়েসমিনিস্টার অ্যাবে-তে আনুষ্ঠানিকভাবে রাজ মুকুট পরবেন রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা।

ব্রিটেনের নতুন রাজা এবং রানির আনুষ্ঠানিক রাজ্যাভিষেক উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তায় গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের নতুন রাজা এবং কমনওয়েলথের প্রধান হিসেবে তৃতীয় চার্লসকে আন্তরিক সমর্থন জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমি নিশ্চিত, দূরদর্শী এবং জ্ঞানী নতুন রাজার রাজত্বকালে যুক্তরাজ্যের জনগণ শান্তি ও সমৃদ্ধ একটি উন্নত ভবিষ্যৎ উপভোগ করতে পারবেন।

শেখ হাসিনা বলেন, আগামীদিনে কমনওয়েলথভুক্ত দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে আপনার (রাজা) সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সম্মানের।

রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

রাজা চার্লস-রানি ক্যামিলাকে শেখ হাসিনার অভিনন্দন

আপডেট টাইম : ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :