ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

ফিরোজ আলমঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে দিনব্যাপী লোকজ মেলা, শোভাযাত্রা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

.

সোমবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রাজশাহী-টু-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

.

এ উপলক্ষে “বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য” শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে লোকজ মেলা এবং একই স্থানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

.

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। উপস্থাপনায় ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার (কৃষিবিদ) এম. এ. আব্দুল মান্নান।

.

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার (আরএমও) ডাঃ ফারহানা ইয়াসমিন শিখা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমাম হাসান, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাজিব হোসেন রাজু, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন, খাদ্য কর্মকর্তা নুরুন্নবী।

.

উপজেলা বিএনপির দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, বাকশিমইল ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন।

.

এছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের প্রশাসন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী সহ নানা শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে অংশ নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাবেকি ধাঁচে শাড়ি পরে উৎসবের দিনগুলোয় যেভাবে সেজেছিলেন স্বস্তিকা মুখার্জি

error: Content is protected !!

রাজশাহীতে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট টাইম : ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :