ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রমজানে নিত্যপণ্যের বাজার তদারকি করেন আলফাডাঙ্গার ওসি সেলিম রেজা

রমজানে খাদ্যপণ্যের বাড়তি চাহিদার সুযোগ নিয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে অতি মুনাফা লুটতে তৎপর হয়ে ওঠে একশ্রেণির ব্যবসায়ী। ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের আদেশক্রমে অদ্য ১ম রমজান থেকে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন বাজার তদারকি করেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা।

তারই ধারাবাহিকতায় আলফাডাঙ্গা থানার ওসি মো.সেলিম রেজার নেতৃত্বে বুধবার দুপুরে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারে বিভিন্ন দোকানে তদারকি করা হয়।

আলফাডাঙ্গা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিয়েছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রীর কথা বাস্তবায়নে আমরা রমজান মাস উপলক্ষে বাজার তদারকি করছি।

রমজানকে বলা হয় সংযম ও আত্মশুদ্ধির মাস। অথচ এ মাসেই বাড়তি চাহিদার সুযোগ নিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লাভের আশায় নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। রমজানে বেশ কয়েকটি পণ্যের দাম অধিক বেড়ে যায়। ফলে অসাধু ব্যবসায়ীরা রমজানের আগেই এসব পণ্যের দাম দফায় দফায় বাড়িয়ে দেয়ার সুযোগ খুঁজতে পারে। এটি দুর্ভাগ্যজনক। তাই রজমানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে আমাদের এ বাজার তদারকি কার্যক্রম অব্যহত থাকবে।

তিনি আরও বলেন, ব্যবসায় মুনাফা অর্জন একটি স্বাভাবিক বিষয়। কিন্তু মুনাফা অর্জনের নামে নৈতিকতাহীন কর্মকাÐ সমর্থনযোগ্য নয়। ব্যবসায়ীরা সৎ ও আন্তরিক হলে বছরের অন্যান্য মাস তো বটেই, রমজান মাসেও দ্রব্যমূল্য সহনীয় থাকতে পারে। রমজান সামনে রেখে বাজার তদারকির যে উদ্যোগ নিয়েছে সরকার, তা ফলপ্রসূত হবে এটাই আমি প্রত্যশা করি। এবার যেন তেমনটি না হয় সে জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর পাশা-পাশি আমরা স্থানীয় থানা পুলিশ আরও বেশি তৎপর হবো । এ ব্যাপারে সতর্কতা ও কঠোরতার বিকল্প নেই আমি মনে করি।

তিনি সকল ব্যবসায়ীকে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যর দাম অধিক বৃদ্ধি না করার জন্য অনুরোধ করেন। বাজার তদারকিতে ওসি আলফাডাঙ্গা থানার পুলিশ অফিসার ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্র্য: প্লাস্টিক বর্জ্যে সয়লাব সুন্দরবন

error: Content is protected !!

রমজানে নিত্যপণ্যের বাজার তদারকি করেন আলফাডাঙ্গার ওসি সেলিম রেজা

আপডেট টাইম : ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :