ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যুদ্ধবিরতির পর আল–আকসা চত্বরে মসজিদ চত্বরে মুসল্লিদের ওপর হামলা ইসরায়েলের হামলা

আল–আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা। ২১ মে, পূর্ব জেরুজালেম। -ছবি: টুইটার থেকে সংগৃহীত।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর আল–আকসা মসজিদ চত্বরে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। আজ শুক্রবার অধিকৃত পূর্ব জেরুজালেমের মসজিদটিতে জুমার নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা এ হামলার শিকার হন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এক লিখিত বিবৃতিতে জানায়, এ হামলায় অন্তত ২০ জন মুসল্লি আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর দুইজনকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজায় টানা ১১ দিন ধরে ইসরায়েলি আগ্রাসনের পর স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু রাত কেটে দুপুর আসতেই আবার হামলার এ ঘটনা ঘটল।

ইসরায়েলি বাহিনীর মুখোমুখি ফিলিস্তিনি তরুণ। ২১ মে, পূর্ব জেরুজালেম।  -ছবি: টুইটার থেকে সংগৃহীত ।

আল–আকসা মসজিদেই সংঘর্ষকে কেন্দ্র করে ১০ মে গাজায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোও রকেট ছুড়ে পাল্টা জবাব দেয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১১ দিনে ইসরায়েলি হামলায় ২৩২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৬৫ জন শিশু। আহত হয়েছে ১ হাজার ৯০০ জন। ১ লাখ ২০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

ইসরায়েলি বাহিনীর হামলায় ভীত এক নারী। ২১ মে, পূর্ব জেরুজালেম।   -ছবি: টুইটার থেকে সংগৃহীত।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজায় হামাস ও অন্যান্য ইসলামপন্থী সশস্ত্র দলগুলো ৪ হাজার ৩০০-এর বেশি রকেট ছোড়ে। এসব রকেট হামলা আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে এসব রকেট হামলায় ইসরায়েলে ১২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুটি শিশু, একজন ইসরায়েলি সেনা, একজন ভারতীয় এবং দুজন থাই নাগরিক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

যুদ্ধবিরতির পর আল–আকসা চত্বরে মসজিদ চত্বরে মুসল্লিদের ওপর হামলা ইসরায়েলের হামলা

আপডেট টাইম : ১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
সময়ের প্রত্যাশা ডেস্ক : :