ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালাইয়ে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারীর উদ্যোগে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কালাই উপজেলা সদরে প্রতিমন্ত্রীর নিজস্ব বাসভবনে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন এলাকার সর্বমোট ১৪৬ জন সুবিধাভোগীর প্রত্যেকের হাতে নগদ ২ হাজার ৫০০ টাকা করে তুলে দেন। অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী নাজমা আরা বেগম ও সন্তান তৌফিক হাসান বারী উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ, কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, সিনিয়র আহ্বায়ক মৌদুদ আলম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিছুর রহমান তালুকদারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সুবিধাভোগীরা জানান, প্রতিমন্ত্রীর হাত থেকে সরাসরি এমন আর্থিক সহায়তা পেয়ে তারা অনেক খুশি হয়েছেন। অনুদান পেয়ে তারা প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে প্রাণখুলে দোয়া ও শুভকামনা জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কালাইয়ে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ

আপডেট টাইম : ৪৩ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :