ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মোহনপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলায় নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনা কবলে পড়ে ৩ জন তরুণের প্রাণ ঝরেছে।

নিহতারা হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার বনকুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাউসার (১৯), দক্ষিণ চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে কাউসার রহমান (১৮) এবং আসাবের ছেলে পলাশ (১৫)। একই দুর্ঘটনায় আহত হয়েছে উপজেলার বাথইল গ্রামের শ্রী নিরেনের ছেলে শ্রী সন্তু (৩০)।

বুধবার (১লা জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট বাজার পার হয়ে আজিজ আটা মিলের সামনে কালিতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় প্রথম তিনজন প্রাণ হারায়। অপরদিকে শ্রী সন্তু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী হতে দুটি মোটরসাইকেল যোগে নিহত তিনজন এবং আহত একজন নওগাঁ জেলার মান্দা উপজেলার নিজ বাড়ির উদ্যোশ্যে যাওয়ার পথে উপরোক্ত ঘটনাস্থলে পৌঁছা মাত্রই পিছন দিক হতে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি তাদেরকে ধাক্কা দিলে উভয় মোটরসাইকেলের আরোহী পাকা রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রথম ৩ জন মৃত্যুবরণ করে।

অপরদিকে একজন মোটরসাইকেল আরোহী শ্রী সন্তু গুরুতর জখম প্রাপ্ত হলে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, এ সংক্রান্ত বিষয়ে সড়ক পরিবহন আইনে থানায় মামলা হয়েছে এবং ঘাতক ট্রাক সহ দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক আশরাফুল

error: Content is protected !!

মোহনপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট টাইম : ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :