ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফলো-আপ নিউজ

মিষ্টি-ফুল নিয়ে ফুটবলার নিলার বাড়িতে কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম

দৈনিক সময়ের প্রত্যাশা সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলের সদস্য কুষ্টিয়ার মেয়ে নিলুফা ইয়াসমিন নিলা বাড়িতে মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ সাইদুল ইসলাম। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভার জুগিয়া সবজি ফার্মপাড়ায় নিলার বাড়িতে গিয়ে তার মা বাছিরন আক্তার ও পরিবার সদস্যদের শুভেচ্ছা জানান।

এ সময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, নিলা আমাদের দেশের গর্বিত সন্তান। কুষ্টিয়ার মুখ উজ্জ্বল করেছে নিলা। সে কুষ্টিয়ায় আসার পরে কুষ্টিয়া জেলা প্রশাসন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে। নিলুফা ইয়াসমিন নিলার পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।

নিলার মা বাছিরন আক্তার বলেন, ডিসি, ইউএনও এবং ক্রীড়া সংস্থার লোকজন আমাদের বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে এসেছিলেন। শুভেচ্ছা জানিয়েছেন আমাদের। নিলা কুষ্টিয়ায় আসলে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ডিসি। তিনি আধা ঘন্টা মতো আমাদের বাড়িতে ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন মেলা শুরু

error: Content is protected !!

ফলো-আপ নিউজ

মিষ্টি-ফুল নিয়ে ফুটবলার নিলার বাড়িতে কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম

আপডেট টাইম : ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :