ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মালয়েশিয়ায় কর্মী যাওয়া দেড় লাখ ছাড়ালো

বহুল আলোচিত মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী যাওয়ার সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। এছাড়া প্রতিদিন প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগের চাহিদা বাংলাদেশ হাইকমিশনের অনলাইন পোর্টালে জমা হচ্ছে।

শুক্রবার (২৮ এপ্রিল) মাই মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় তিন লাখ ৮০ হাজার নতুন শ্রমিক নিয়োগের চাহিদা হাইকমিশনের পোর্টালে জমা হয়েছে এবং প্রতিদিন নতুন চাহিদা জমার ধারা অব্যাহত আছে। এমনকি শুক্রবার প্রায় তিন হাজার নতুন শ্রমিকের চাহিদা হাইকমিশনের পোর্টালে জমা পড়েছে।

হাইকমিশনার মো. গোলাম সারোয়ার বলেন, এরই মধ্যে প্রায় দুই লাখ ৬০ হাজার শ্রমিক নিয়োগের চাহিদা সত্যায়িত করেছে হাইকমিশন এবং প্রায় এক লাখ ৫০ হাজার নতুন কর্মী মালেয়েশিয়া এসে পৌঁছেছেন।

তিনি আরও বলেন, হাইকমিশনে চাহিদা সত্যায়ন প্রক্রিয়া যথাসম্ভব দ্রুততার সঙ্গে চলমান আছে। এ ধারা অব্যাহত থাকলে ২০২৩ সালের শেষ নাগাদ মালয়েশিয়ায় প্রায় পাঁচ লাখ নতুন বাংলাদেশী কর্মী কর্মসংস্থানের অনুমোদন পাবেন।

২০২১ সালের ১৯ ডিসেম্বর সমঝোতা স্মারক সই হওয়ার পর গেলো বছরের ৮ আগস্ট থেকে কর্মী যাওয়া শুরু হয় মালয়েশিয়ায়। সেই থেকে নিয়মিত কর্মী যাচ্ছে দেশটিতে। শুরুতে ২৫টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর অনুমোদন পায়। এরপর আরও দুই দফায় ৭৫ এজেন্সিকে অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার। সব মিলিয়ে এখন ১০০ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাচ্ছে দেশটিতে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

error: Content is protected !!

মালয়েশিয়ায় কর্মী যাওয়া দেড় লাখ ছাড়ালো

আপডেট টাইম : ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :