ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় মাদক মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপ্ররের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন,কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হাবু (৩৮), একই উপজেলার ধর্মদহ গ্রামের দবির কসাইয়ের ছেলে বাবলু (৪৩), একই গ্রামের রমজানের ছেলে মুসলাম (৪০), লিয়াকতের ছেলে জাহাঙ্গীর (৪০), সিরাজের ছেলে বকুল (৩৮), মমিনের ছেলে জাইদুল (৩৩)। এদের মধ্যে হাবু, জাহাঙ্গীর ও জাইদুল আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর পরই পুলিশ পাহারায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় লালু, লালন ও রিপনকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৪ মে বিকেলে দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের বেলতলা মাঠে জেলা গোয়েন্দা পুলিশের একটা টিম মাদকবিরোধী অভিযানে গেলে আসামিরা পালিয়ে যায়। এ সময় পানের বরজ সংলগ্ন একটি গর্ত থেকে পাঁচটি প্লাস্টিকের বস্তায় ৬৭১ বোতল ফেনসিডিল ও ১০টি সাদা পলিথিনে মোড়ানো ৪৬ কেজি গাজা উদ্ধার করে গোয়েন্দা শাখা। এ ঘটনায় সেদিনই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা হয়।

মামলাটি তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ২০১৪ সালের ২৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৩(খ)/৭ (ক) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

 আরও পড়ুনঃ ফরিদপুরে ব্যবসা বাণিজ্য সুষ্ঠ প্রতিযেগিতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত তিন আসামি পলাতক রয়েছেন। তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, দুই জনের ২ লাখ টাকা জরিমানা

error: Content is protected !!

মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :