ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদক মামলায় ভেড়ামারার ১জনের কারাদন্ড

মাদক মামলায় ভেড়ামারার জিয়া নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে কুষ্টিয়ার আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২২আগষ্ট) দুপুরের সময় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। কারাদন্ড প্রাপ্ত আসামি জিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিলশুকা ভবানিপুর এলাকার মৃত শামছুদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী। তিনি বলেন, ২০১৯ সালের ১৩ নভেম্বর দুপুরের দিকে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের বারমাইল এলাকার সোনার বাংলা হোটেলের সামনে মাদকবিরোধী অভিযানে জিয়ার কাছে থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় মামলা হয়।

আরও পড়ুনঃ শৈলকূপায় অসুস্থ গরুর মাংশ বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

মামলাটি তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। পরে সাক্ষ্য প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গায় পাখিভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারী যাত্রী আহত

error: Content is protected !!

মাদক মামলায় ভেড়ামারার ১জনের কারাদন্ড

আপডেট টাইম : ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :