ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরা মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজা নিহত

মাগুরার মহম্মদপুর উপজেলার বানিয়াবহু গ্রামে দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ভাতিজা নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। মঙ্গলবার (২৯ জুন) সকালের এ ঘটনার সময় একটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি নিয়ে বানিয়াবহু গ্রামের দুই ভাই আফসার মোল্যা ও কদম মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকাল ৯টার দিকে বিরোধপূর্ণ জমি আফসার মোল্যা দখল করতে গেলে কদম মোল্যা বাধা দেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ খবর জানাজানির পর উভয় পক্ষের লোকজন ছুটে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষ কদম মোল্যার লোকজনের লাঠির আঘাতে ভাইপো মাফুজার (৩৫) ঘটনাস্থলে নিহত হন। তিনি আফসার মোল্যার বড় ছেলে। এ সময় কমপক্ষে পাঁচজন আহত হন। গুরুতর আহত খলিলুর রহমান (৬০) ও মুন্নাফ মোল্যাকে (৫৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। সংঘর্ষ চলাকালীন সবুজ নামের এক ব্যক্তির বাড়িতে ভাংচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।

খবর পেয়ে মাগুরার পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, ইউএনও রামানন্দ পাল ও উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল্লাহ হেল কাফী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মহম্মদপুর থানার ওসি মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাগরিকত্ব ও রেসিডেন্স পারমিট সহজ করতে নাপোলিতে ইতালিয়ান ভাষা পরীক্ষা সম্পন্ন

error: Content is protected !!

মাগুরা মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজা নিহত

আপডেট টাইম : ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
মোঃ শফিকুল ইসলাম জীবন, মহম্মদপুর, মাগুরা প্রতিনিধিঃ :