ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরা জেলা বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত 

চাল -ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো ও বিদ্যুৎ-গ্যাস-জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি ২০২৩ বেলা  ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য প্রদান করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। চাল, ডাল, আটা, তেল, চিনিসহ নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে এবং তার সাথে পাল্লা দিয়ে দাম বাড়ছে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের। শিক্ষা-চিকিৎসা ব্যয় মিটাতে মানুষ নিঃস্ব হচ্ছে। বাড়ি ভাড়া-গাড়ি ভাড়া বাড়ছে। শ্রমজীবী মানুষ জীবন নির্বাহ করতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। ঘরে ঘরে অভাব-অনটন-দারিদ্র ও বেকারত্ব বিরাজ করছে।
সমাবেশ থেকে চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার করা, অবিলম্বে মাগুরা টেক্সটাইল মিল চালু করা,  গ্রাম শহরের শ্রমজীবী মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ করার দাবি জানানো হয় ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

error: Content is protected !!

মাগুরা জেলা বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত 

আপডেট টাইম : ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরা :