ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারে একটি ভাড়া বাসার বন্ধ কক্ষ থেকে অলীক বিশ্বাস (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে আটটার দিকে ময়েনদিয়া বাজারে স্বপন কুমার সাহার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বপন কুমার সাহা অধ্যাপক শাহ জাফর টেকনিক্যাল কলেজের সঙ্গে সংশ্লিষ্ট।

নিহত অলীক বিশ্বাস মাগুরা জেলার শালিখা থানার সোনাডাঙ্গা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে। তিনি ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অলীক বিশ্বাসের রুমমেট অমরেন্দ্র মন্ডল গত শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বাড়িতে যান। শনিবার সকাল আটটার দিকে ফিরে এসে তিনি কক্ষের দরজা-জানালা বন্ধ দেখতে পান। পরে অলীককে একাধিকবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। একপর্যায়ে স্থানীয় লোকজনের সহায়তায় কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অলীক বিশ্বাসকে দেখতে পান।

খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ মরদেহটি নামিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ ঘটনায় বোয়ালমারী থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ইউসুফের নির্জন হাট, উৎসবে পশুর ঢল

error: Content is protected !!

বোয়ালমারীতে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ৫৬ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :