ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরা জেলা কারাগার পরিদর্শনে কারা উপ মহাপরিদর্শক অসীম কান্ত পাল

মাগুরা সদর উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডে অবস্থিত মাগুরা জেলা কারাগার পরিদর্শন করেন কারা উপ মহাপরিদর্শক অসীম কান্তপাল। সোমবার ২০ ফেব্রুয়ারী বেলা ১১ টার সময় কারা উপ মহাপরিদর্শক গাড়িতে করে জেলা কারাগার চত্বরে প্রবেশ করেন। উপ মহাপরিদর্শক অসীম কান্তপালকে প্রথমে ফুলেল শুভেচ্ছা প্রদান করে স্বাগত জানান জেলা কারাগারের অফিসার জাহিদ।

এরপর প্রধান অতিথি কারা উপ মহাপরিদর্শক অসীম কান্তপাল কে গার্ড অব অনার প্রদান করেন জেলার নূর মোহাম্মদ মৃধা। এসময় জেলার নূর মোহাম্মদ মৃধা তার চৌকস কারারক্ষী বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটা সুশৃঙ্খল গার্ড অব অনার প্রদান করেন অতিথি অসীম কান্তপালকে। তারপর প্রধান অতিথি জেলা কারাগারের প্রধান গেট অতিক্রম করে সরকারি কারা আইনের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার বহিতে নাম লিপিবদ্ধ করে কারাগারের অভ্যন্তরে জেল পরিদর্শন করার জন্য প্রবেশ করেন।

এই সময় অসীম কান্তপালের সাথে উপস্থিত ছিলেন জেলার নূর মোহাম্মদ মৃধা, সহকারী সার্জন কারাবিভাগ ডাঃ মিঠুন সাহা সহ জেলা কারাগারের অফিসার ও কারারক্ষী সদস্য বৃন্দগণ। জেল পরিদর্শনে এসে প্রধান অতিথি কারা উপ মহাপরিদর্শক অসীম কান্তপাল বলেন মাগুরা জেলা কারাগারের বাহ্যিক সৌন্দর্য ও অভ্যন্তরের জেল এর সৌন্দর্য এবং জেলা কারাগারের সকল সদস্যদের সঠিক কর্তব্য ও দায়িত্ব পালনে তিনি খুবই মুগ্ধ হয়েছেন।

আর এই সময় তিনি মাগুরা জেলা কারাগারের বন্দী কয়েদীদের সাথে কথা বলে জানেন তাদেরকে সবসময় জেলার নূর মোহাম্মদ মৃধা খোঁজ খবর নেয়। মাগুরা জেলা কারাগার মাদক মুক্ত দেখে ও কারাগারের ব্যাপক উন্নয়ন দেখে জেলার নূর মোহাম্মদ মৃধা কে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউসুফের নির্জন হাট, উৎসবে পশুর ঢল

error: Content is protected !!

মাগুরা জেলা কারাগার পরিদর্শনে কারা উপ মহাপরিদর্শক অসীম কান্ত পাল

আপডেট টাইম : ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরা :