ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরায় উন্নত জাতের গাভী পালনের জন্য  সমবায় বিভাগের ঋণের চেক বিতরণ

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক সমাপ্ত প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে সমবায় বিভাগের ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার ৩ অক্টোবর ২০২২ খ্রিঃ বেলা ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক, মাগুরা ডঃ আশরাফুল আলম। সঞ্চালনায় ছিলেন, সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর, ঢাকা ডঃ তরুণ কান্তি শিকদার। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, উপ-নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা ফারহানা আফরোজ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার, মাগুরা মৃনাল কান্তি মল্লিক। এছাড়াও চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-সহকারী নিবন্ধক জেলা সমবায় কার্যালয়, মাগুরা ফরিদুল ইসলাম, এজিএম রুপালী ব্যাংক লিঃ মাগুরা সঞ্জয় কুমার শিকদার, ঢাকা কলেজের কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান সাবেক প্রফেসর এপি শিকদার সহ সমবায় বিভাগের অফিসার বৃন্দগণ।
মাগুরা সদর উপজেলার ২ টি সমিতির ৫০ জন সদস্যদের মাঝে প্রত্যেক মহিলা সদস্যদের ১ লাখ টাকা করে চেক প্রদান করা হয়। সমিতি ২ টা হলো- রাউতড়া বিকশিত দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি ও রুপকথা দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি। রাউতড়া বিকশিত দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্য সাধনা শিকদার বলেন, মাগুরা সমবায় বিভাগের সাহায্য ও ঋণের সহযোগিতায় শুন্য থেকে বর্তমান সময়ে তার ১০ টি গরু পালনের সাফল্যের গল্প।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহাপরিচালক সমবায় অধিদপ্তর ঢাকা ডঃ তরুণ কান্তি শিকদার বলেন, সমবায় সংগঠনের মূল উদ্দেশ্য হলো, প্রতিটি সমবায়ী সদস্যকে দক্ষ ভাবে নিজেকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে নিজেকে গড়ে তোলা।
তিনি আগত মহিলা সদস্যদেরকে উন্নত জাতের ঘাস চাষ, গরুর গোবর থেকে কম্পোস্ট সার তৈরি ও আধুনিক ভাবে হাতে-কলমে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। সভাপতি জেলা প্রশাসক মাগুরা ডঃ আশরাফুল আলম বলেন, বাংলাদেশের সাফল্যের মূলমন্ত্র হলো নারী সমাজ।
তিনি সকল সমবায়ী মহিলাদেরকে বলেন, আপনারা সঠিক নিয়মে সময়মত সমবায়ের প্রশিক্ষণ গ্রহণ করে দেশ ও জাতির উন্নয়ন করতে সাহায্য করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

মাগুরায় উন্নত জাতের গাভী পালনের জন্য  সমবায় বিভাগের ঋণের চেক বিতরণ

আপডেট টাইম : ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ :