ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুমারখালীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি আলামিন হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে র‌্যাব-১২-এর কুষ্টিয়া কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান বাহিনীটির কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেপ্তারকৃত আলামিন কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর এলাকার মুক্তার হোসেনের ছেলে।

কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, কুমারখালীর এক স্কুলছাত্রীর সঙ্গে আলাউদ্দিন নগর গ্রামের যুবক আলামিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

চলতি বছরের ৬ মার্চ রাতে আলামিন ওই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে আনেন। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন আলামিনের দুই বন্ধু ইমন ও রাকিব। পরে তারা তিনজন মিলে স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন। সেসময় ধর্ষণ ঘটনাটি ইমন তার মোবাইলে ভিডিও করে রাখেন।

তিনি আরও জানান, ভুক্তভোগী স্কুলছাত্রী বিষয়টি তার দাদিকে জানায়। গত ২২ সেপ্টেম্বর ভুক্তভোগীর দাদি কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩ এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮ (১) (২) ধারায় মামলা করেন। মামলা নম্বর-৩৮।

রোববার (২ অক্টোবর) দিবাগত রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় গাজীপুর থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

কুমারখালীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :