ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরার ঝামা বাজারে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

মাগুরা মহম্মদপুর উপজেলার ঝামা বাজার ফেরিঘাটে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা। মধুমতি নদীর দুই পাড়ে হাজারো মানুষের ভিড় দেখা যায় এই উৎসবে। শত বছরের বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে ঝামা বাজার ও ফেরিঘাট এলাকায় বসেছিল গ্রামীণ মেলা।

মেলায় বড় বড় মাছ, মাংস, বাহারি মিষ্টির দোকান, বাচ্চাদের খেলনা, চুড়িমালা ও নানা পণ্যের সমাহার ছিল। নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলায় মাগুরা, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী, যশোর, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী ও পুরুষ উপস্থিত হন। প্রতিবছরের মতো এ বছরও নৌকা বাইচের আয়োজনকে কেন্দ্র করে দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

স্থানীয় ঝামা গ্রামবাসীদের আয়োজনে এবারের মেলায় মোট ছয়টি বাইচ নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় গোপালগঞ্জের কাশিয়ানির রেজাউল করিমের নৌকা প্রথম, নড়াইলের লোহাগড়ার কামরুল ইসলামের নৌকা দ্বিতীয় এবং কাশিয়ানীর আব্দুর রাজ্জাকের নৌকা তৃতীয় স্থান অধিকার করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পিতা আক্কাস শেখ। নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, মাগুরা জেলার সাবেক ছাত্রদলের সভাপতি এস এম তারিকুল ইসলাম কবির, মহম্মদপুর যুবদলের সভাপতি মো: মিজান প্রমুখ।

বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার নগদ ১৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ১০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার নগদ ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। শতবর্ষী এ নৌকা বাইচ ও গ্রামীণ মেলা এবছর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান দর্শনার্থীরা এবং তারা আশা প্রকাশ করেন যে, আগামীতে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মাগুরার ঝামা বাজারে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
রনি আহমেদ রাজু, জেলা প্রতিনিধি মাগুরা :