ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় সেনা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে মাদক সহ আটক ৫

রনি আহমেদ রাজুঃ

মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামে সেনা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে অবৈধ ফেন্সিডিল ও নগদ টাকা সহ ৫ জনকে গ্রেফতার করেছে।

রাত ০৮:০০ ঘটিকার সময় মাগুরা সেনা ক্যাম্পের চৌকস টিম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৌর শহরের আবালপুর গ্রামের এলিচ মোল্যার বাড়িতে রাত ০৮:০০ ঘটিকা হতে ০৯:০০ ঘটিকা পর্যন্ত এক ঘণ্টা অভিযান চালিয়ে ১১৬ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের ৩৬ হাজার টাকা সহ এলিচ মোল্যা এবং তার স্ত্রী আখিঁ বেগম, সজীব মাহমুদ (সাং: আবালপুর), মাগুরা শহরের কাউন্সিল পাড়ার রবিউল শরীফের ছেলে হাসান শরীফ, ও সজীব মাহমুদের স্ত্রী সোহানা আফরিন (সাং: খলিশাখালী, থানা: মহম্মদপুর, মাগুরা) — মাদকসম্রাজ্ঞীদের একত্রে আটক করতে সক্ষম হয়।

এই অভিযানের বিষয়ে মাগুরা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, আবালপুর গ্রামের এলিচ মোল্যার বাড়িতে মাদক ও অস্ত্র মজুত রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনীর একটি চৌকস দল যৌথ অভিযান পরিচালনা করে মাদক ও মাদক বিক্রয়ের নগদ টাকা সহ পাঁচজনকে আটক করে।

অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জাফরুল আলম সময়র প্রত্যাশাকে জানান, “এলিচ মোল্যা এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আমরা অনেকবার ধরার চেষ্টা করেছি কিন্তু তাকে ধরা যায়নি। এবার আমরা যৌথ অভিযানে মাদক বিক্রেতাদের টিমসহ পাঁচজনকে একত্রে ধরতে সক্ষম হয়েছি।”

সেনা বাহিনী জব্দকৃত আলামতসহ মাদক বিক্রেতা পাঁচজনকেই আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্র্য: প্লাস্টিক বর্জ্যে সয়লাব সুন্দরবন

error: Content is protected !!

মাগুরায় সেনা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে মাদক সহ আটক ৫

আপডেট টাইম : ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :