ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা ষষ্ঠ দিনে গুরুত্বপূর্ণ চারজনের সাক্ষ্যগ্রহণ

রনি আহমেদ রাজুঃ

মাগুরাতে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ সোমবার বিচারিক কার্যক্রমের ষষ্ঠ দিনে চারজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

.

আজ ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও পারিবারিক কারণে দুজন সাক্ষী আদালতে উপস্থিত হতে পারেননি। আগামীকাল তাঁদের সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

.

আজ সাক্ষ্য দিয়েছেন মাগুরা সদর থানার ওসি মোঃ আইয়ুব আলী, মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আলাউদ্দিন, সুরতহাল প্রতিবেদক এসআই আঞ্জুমান আরা এবং ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণকারী বিচারক সব্যসাচী রায়। সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

.

মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল সময়ের প্রত্যাশা কে বলেন, আজ পর্যন্ত মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামীকাল বাকি দু’জন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এই পর্ব শেষ হবে।

.

আশা করছি, এ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই মামলার রায় ঘোষণা হবে। এর আগে সকালেই ঝিনাইদহ জেলা কারাগার থেকে প্রধান আসামি হিটু শেখসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়।

.

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে হিটু শেখ তার আত্মীয় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় আছিয়াকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলে ১৩ মার্চ সে মারা যায়। এরপর আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ১৩ এপ্রিল চার্জশিট দাখিল করে এবং ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

error: Content is protected !!

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা ষষ্ঠ দিনে গুরুত্বপূর্ণ চারজনের সাক্ষ্যগ্রহণ

আপডেট টাইম : ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :