ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়

রাশেদ শরীফঃ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের ভুমিকার উপর গুরুত্বারোপ করছে সরকার- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের ভুমিকা গুরুত্বপূণ। আমারা দেখেছি একটি স্কুল ভালো করে প্রধান শিক্ষকের দক্ষতায়। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাগুরায় স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় কালে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান চন্দ্র রায় পোদ্দার এসব কথা বলেন।

.

আজ সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগীয় উপ পরিচালক ড.মোঃ শফিকুল ইসলাম, উপ-পরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।

.

আলোচনা সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক, অভিভাবক, প্রশাসন এবং স্থানীয় কমিউনিটির সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও পাঠদানের আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিশুদের অংশগ্রহণমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রযুক্তি ব্যবহারের বিষয়ে দীর্ঘ আলোচলা হয়।

.

মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার চারটি উপজেলার প্রায় ৫ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

error: Content is protected !!

মাগুরায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়

আপডেট টাইম : ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
রাশেদ শরীফ, মাগুরা জেলা প্রতিনিধি :