ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরাতে সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ

রনি আহমেদ রাজুঃ

মাগুরাতে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। রোববার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে অভিযোগ গঠনের জন্য আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল মামলাটির তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আলাউদ্দিন সরদার, শিশুটির মায়ের দায়েরকৃত মামলায় অভিযুক্ত চার আসামি—শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ ও সজিবের বড় ভাই রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুল হাসান মুকুল জানান, আসামিদের বিরুদ্ধে পুলিশের চার্জশিটে যে অভিযোগ আনা হয়েছে, সেটি আমলে নিয়ে বিচারক এম জাহিদ হাসান অভিযোগ গঠনের জন্য ২৩ এপ্রিল তারিখ নির্ধারণ করেন। সকালে মামলায় অভিযুক্ত সকল আসামিকে আদালতে উপস্থিত করে তাদের সম্মুখেই মামলাটি আমলে নেওয়া হয়।

গত ৮ মার্চ শিশুটির মা সদর থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পুলিশের কাছে চারজনকে আসামি করে মামলা করেন।
মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। এ ঘটনার পর মাগুরা ছাড়াও সারাদেশে শিশু নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়।

ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ শিশুটি মারা যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্র্য: প্লাস্টিক বর্জ্যে সয়লাব সুন্দরবন

error: Content is protected !!

মাগুরাতে সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ

আপডেট টাইম : ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :